1. শকল অর্থ কোনটি?
a) মাছের আঁশ
b) কথা
c) ভাত
d) অনেক
Answer: মাছের আঁশ
2. 'সমীর' শব্দের অর্থ কি?
a) কুয়াশা
b) বাতাস
c) উত্তরী
d) সমুদ্র
Answer: বাতাস
3. কোনটি 'ভানু' এর প্রতিশব্দ নয়?
a) রবি
b) সূর্য
c) শশী
d) প্রভাকর
Answer: শশী
Explanation: 'শশী' অর্থ চাঁদ।
4. 'মৃগাঙ্ক' শব্দটির অর্থ হল-
a) হরিণ শিশু
b) চন্দ্র
c) চিত্রা হরিণ
d) হরিণ শিকার
Answer: চন্দ্র
5. 'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ কোনটি?
a) ঢেউ
b) সোজা
c) অসংহত
d) ঋজু
Answer: ঢেউ
6. 'কিরণ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
a) ময়ূখ
b) ব্যোম
c) জীমূত
d) আকিঞ্চন
Answer: ময়ূখ
7. 'কুঞ্জর' শব্দের সমার্থক শব্দ কোনটি?
a) গজ
b) সাপ
c) ভুজ
d) চাঁদ
Answer: গজ
8. 'লেফাফা' শব্দের অর্থ কী?
a) বালতি
b) মোড়ক
c) শাবল
d) চিঠি
Answer: মোড়ক
9. 'রাত্রি' এর সমার্থক শব্দ নয় কোনটি?
a) শর্বরী
b) রজনী
c) যামিনী
d) বারিদ
Answer: বারিদ
Explanation: বারিদ অর্থ মেঘ।
10. সমার্থক যুগ্মশব্দ -
a) হাসি-খুশি
b) আকাশ-পাতাল
c) কালি-কলম
d) দিন-দিন
Answer: হাসি-খুশি
11. 'মক্ষিকা' এর সমার্থক শব্দ কোনটি?
a) মৌমাছি
b) মাছি
c) বোলতা
d) ফড়িং
Answer: মাছি
12. 'ঝিনুক' এর সমার্থক শব্দ কোনটি?
a) উপল
b) সুক্তি
c) শৈল
d) সলিল
Answer: সুক্তি
13. পর্বতের সমার্থক শব্দ নয় -
a) পাহাড়
b) অচল
c) শিলা
d) শৈল
Answer: শিলা
14. 'মূঢ়তা' শব্দের অর্থ কী?
a) দৃঢ়তা
b) অনভিজ্ঞতা
c) গোপনীয়তা
d) বাস্তবতা
Answer: অনভিজ্ঞতা
15. ' নির্নিমেষ' শব্দটির অর্থ কী.
a) আমিষ
b) কঠিন
c) অপলক
d) হৃদয়হীন
Answer: অপলক
16. 'শত্রু' শব্দের সমার্থক শব্দ কোনটি?
a) রিপু
b) পারীন্দ্র
c) ফণী
d) ত্রিযামা
Answer: রিপু
Read More:
17. 'একই সময়ে'- এর সমার্থক -
a) সমসাময়িক
b) যুগপৎ
c) যুগৎপত
d) বর্তমান
Answer: যুগপৎ
18. 'লক্ষ্য' এর প্রতিশব্দ নয় কোনটি?
a) গন্তব্য
b) মনজিল
c) অভীষ্ট
d) জটিল পথ
Answer: জটিল পথ
19. 'মঙ্গা' শব্দের অর্থ কি?
a) দুর্মূল্য
b) মারামারি
c) মঙ্গল
d) অভাব
Answer: দুর্মূল্য
20. 'গৃহ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
a) নিকেতন
b) আগার
c) নিবিড়
d) বাটী
Answer: নিবিড়
21. 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
a) সাগর
b) স্রোতস্বিনী
c) পারাবার
d) অর্ণব
Answer: স্রোতস্বিনী
22. 'অশ্ব' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
a) ঘোড়া
b) ঘোটক
c) তুরঙ্গ
d) বিভা
Answer: বিভা
Explanation: বিভা অর্থ হলো দীপ্তি।
23. 'কুহক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
a) মায়া
b) কুহেলী
c) ভ্রম
d) সবগুলো
Answer: মায়া
24. 'ঋজু' শব্দের সমার্থক শব্দ কোনটি?
a) সোজা
b) ঋক্ষ
c) নক্ষত্র
d) ঋষি
Answer: সোজা
Explanation: ঋক্ষ অর্থ নক্ষত্র, ভালুক।
25. পাড়ি অর্থ কোনটি?
a) সক্ষম হই
b) পারাপার
c) পারব
d) আকুল
Answer: পারাপার
26. 'নন্দিনী'এর প্রতিশব্দ কোনটি?
a) নারী
b) সুন্দরী
c) তনয়া
d) ননদিনী
Answer: তনয়া
27. 'অভিরাম' এর সমার্থক শব্দ কোনটি?
a) অভিভূত
b) রমণীয়
c) সাদৃশ্য
d) অভিরুচি
Answer: রমণীয়
28. অনীক শব্দটির সমার্থক কোনটি?
a) কাল্পনিক
b) সৈন্যদল
c) নিরাবয়ব
d) রূপকল্প
Answer: সৈন্যদল
29. নীর ও নীড় শব্দ যুগলের অর্থ কোনটি?
a) পাখির বাসা ও আবাস
b) আবাস ও পানি
c) পানি ও পাখির বাসা
d) পানি ও আবাস
Answer: পানি ও পাখির বাসা
30. নিচের শব্দমালায় খাপ খায় না এমন শব্দ কোনটি?
a) সম্রাজ্ঞী
b) রাণী
c) রমণী
d) সুলতানা
Answer: রমণী