1. খড়গ এর সমার্থক শব্দ নয় -
a) অসি
b) চাকু
c) কৃপান
d) তরবারি
Answer: চাকু
2. কপোল এর প্রতিশব্দ কি?
a) বক
b) গন্ডদেশ
c) গাল
d) খ ও গ উভয়ই
Answer: খ ও গ উভয়ই
3. কুল শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
a) জাতি
b) প্রবর
c) অবধি
d) গোত্র
Answer: অবধি
4. ইতি শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
a) অবসান
b) বরেণ্য
c) শেষ
d) বিরাম
Answer: বরেণ্য
5. উচ্ছ্বাস শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
a) স্ফুরণ
b) উদ্ভাসিত
c) উল্লাস
d) বিকাশ
Answer: উদ্ভাসিত
6. ঢেউ শব্দের সমার্থক শব্দ কোনট
a) কল্লোল
b) স্রোতস্বিনী
c) শৈবালিনী
d) শশাঙ্ক
Answer: কল্লোল
7. কাক এর সমার্থক শব্দ কোনটি?
a) পরভৃৎ
b) বারিধারা
c) প্রভা
d) অবলা
Answer: পরভৃৎ
8. কটি এর সমার্থক নয় কোনটি?
a) কোমর
b) কাঁচুলি
c) মাজা
d) কাঁকাল
Answer: কাঁচুলি
9. আনন্দ এর সমার্থক শব্দ নয় কোনটি?
a) উচ্ছ্বাস
b) উল্লাস
c) শ্রান্তি
d) স্ফুরণ
Answer: শ্রান্তি
10. অন্ধকার শব্দের সমার্থক শব্দ-
a) পাবক
b) মনোজ
c) ধারাপাত
d) তমসা
Answer: তমসা