1. সন্ধি-সাধিত শব্দ 'পরস্পর' কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত? [৩২তম বিসিএস]
a) ব্যঞ্জন সন্ধি
b) স্বরসন্ধি
c) নিপাতনে সিদ্ধ
d) বিসর্গ সন্ধি
Answer: নিপাতনে সিদ্ধ
2. 'বাগাড়ম্বর' শব্দের সন্ধি বিচ্ছেদ— [৩০তম বিসিএস]
a) বাগ + অম্বর
b) বাগ + আড়ম্বর
c) বাক্ + অম্বর
d) বাক্ + আড়ম্বর
Answer: বাক্ + আড়ম্বর
3. 'জনৈক' শব্দটির সন্ধি বিচ্ছেদ— [২৯তম বিসিএস]
a) জন + ইক
b) জন + এক
c) জনৈ + এক
d) জন + ঈক
Answer: জন + এক
4. 'প্রাতরাশ' এর সন্ধি— [২৩তম বিসিএস]
a) প্রাত + রাশ
b) প্রাতঃ + রাশ
c) প্রাতঃ + আশ
d) প্রাত + আশ
Answer: প্রাতঃ + আশ
5. সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? [১৮তম বিসিএস]
a) রূপতত্ত্ব
b) ধ্বনিতত্ত্ব
c) বাক্য প্রকরণ
d) পদক্রম
Answer: ধ্বনিতত্ত্ব
6. সন্ধির প্রধান সুবিধা কী? [১৮তম বিসিএস]
a) পড়ার সুবিধা
b) লেখার সুবিধা
c) উচ্চারণের সুবিধা
d) শোনার সুবিধা
Answer: উচ্চারণের সুবিধা
Read More:
7. 'ষড়ঋতু' শব্দের সন্ধি বিচ্ছেদ— [১৭তম বিসিএস]
a) ষড় + ঋতু
b) ষট + ঋতু
c) ষড়ু + ঋতু
d) ষট্ + ঋতু
Answer: ষট্ + ঋতু
8. 'দ্যুলোক' শব্দের যথার্থ সন্ধি-বিচ্ছেদ কোনটি? [১৫তম বিসিএস]
a) দুঃ + লোক
b) দিব্ + লোক
c) দ্বি + লোক
d) দ্বিঃ + লোক
Answer: দিব্ + লোক
9. 'রত্নাকর' শব্দটির সন্ধি বিচ্ছেদ— [১০ম বিসিএস]
a) রত্না + কর
b) রত্ন + কর
c) রত্না + আকার
d) রত্ন + আকর
Answer: রত্ন + আকর
10. 'উচ্ছিষ্ট' শব্দের সন্ধিসাধিত রূপ কোনটি?
a) উদ্ + শিষ্ট
b) উদ + ছিষ্ট
c) উদ + ষ্ট
d) উদ্ + ইষ্ট
Answer: উদ্ + শিষ্ট