1. নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ-
a) শুদ্ধ + উদন
b) শুদ্ধ + ঊদন
c) শুদ্ধ + ওদন
d) শুদ + উদন
Answer: শুদ্ধ + ওদন
2. 'মহর্ষি' শব্দের সঠিক সন্ধি কোনটি ?
a) মহ + আর্ষি
b) মহা + ঋষি
c) মহা + অর্ষি
d) মহো + ঋষি
Answer: মহা + ঋষি
3. গীতাঞ্জলি' এর সন্ধিবিচ্ছেদ কোনটি ?
a) গিত + অঞ্জলি
b) গীত + আঞ্জলি
c) গীতা + অঞ্জলি
d) গীত + অঞ্জলি
Answer: গীত + অঞ্জলি
4. ‘পশ্বধম’-এর সন্ধি বিচ্ছেদ-
a) পশ্ব+অধম
b) পশু+অধম
c) পশ+ধর্ম
d) পশু+ধর্ম
Answer: পশু+অধম
5. 'অন্বেষণ' এর সন্ধি বিচ্ছেদ –
a) অনু + ষণ
b) অন্বে + ষণ
c) অনু + এষণ
d) অন্বে + এষণ
Answer: অনু + এষণ
6. ‘প্রৌঢ়’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
a) প্রো+উঢ়
b) প্রৌ+উঢ়
c) প্র+ঊঢ়
d) প্র+উঢ়
Answer: প্র+ঊঢ়
Read More:
7. “মাথায়” শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?
a) মাথা+এ
b) মাথা+অয়
c) মাথা+য়
d) মাথা + আয়
Answer: মাথা+এ
8. মতৈক্য’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?
a) মতঃ+এক
b) মতঃ+ঐক্য
c) মত+এক
d) মত+ঐক্য
Answer: মত+ঐক্য
9. 'সন্ধি' এর সন্ধি বিচ্ছেদ-
a) সম+বি
b) সম্+দ্ধি
c) সম্ + ধি
d) সন+ধি
Answer: সম্ + ধি
10. বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ কি হবে ?
a) বৃষ্ + টি
b) বৃষ্ + টী
c) বৃ + টি
d) বৃষ্ + তি
Answer: বৃষ্ + তি