2 weeks ago
১. কোন কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয় ? রক্তরাগ♦️ সিন্ধু হিন্দোল ছায়ানট অগ্নিবীণা ব্যাখ্যা: রক্তরাগ কাব্যগ্রন্থটির রচয়িতা গোলাম মোস্তফা। অন্যদিকে সিন্ধু হিন্দোল, ছায়ানট ও অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ। ২. কোনটি নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ ? ছায়ানট♦️ মৃত্যুক্ষুধা ব্যথার দান শিউলিমালা ব্যাখ্যা: ছায়ানট নজরুল ইসলামের একটি কাব্যগ্রন্থ। মৃত্যুক্ষুধা তার উপন্যাস, আর ব্যথার দান ও শিউলিমালা তার গল্পগ্রন্থ। ৩. বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় ১৩২৬ বঙ্গাব্দে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম- নারী মুক্তি♦️ বিদ্রোহী বাতায়নের পাশে গুবাক তরুর সারি ব্যাখ্যা: ১৩২৬ বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যায় 'বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা'য় নজরুলের প্রথম কবিতা 'মুক্তি' প্রকাশিত হয়। ৪. কোন কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলামের রচনা নয় ? ছায়ানট দোলনচাঁপা মহাশ্মশান♦️ সিন্ধু হিন্দোল ব্যাখ্যা: মহাশ্মশান কায়কোবাদ রচিত একটি বিখ্যাত মহাকাব্য। বাকি তিনটি নজরুলের কাব্যগ্রন্থ।