1. ‘ধ্বনি’ সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?
a) ধ্বনি দৃশ্যমান
b) মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি
c) ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়
d) অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগ্ধ্বনি
Answer: ধ্বনি দৃশ্যমান
2. স্বরান্ত অক্ষরকে কী বলে?
a) একাক্ষর
b) মুক্তাক্ষর
c) বদ্ধাক্ষর
d) যুক্তাক্ষর
Answer: মুক্তাক্ষর
3. শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?
a) শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
b) শিরোশ্ছেদ, দারিদ্র্য, সমীচিন
c) শিরঃশ্ছেদ, দরিদ্রতা, সমিচীন
d) শিরচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
Answer: শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
4. সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে?
a) মানোএল দ্য আস্সুম্পসাঁও
b) রাজা রামমোহন রায়
c) রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
d) নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
Answer: মানোএল দ্য আস্সুম্পসাঁও
5. কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে?
a) পূর্বপদ
b) প্রপদ
c) উপপদ
d) প্রাতিপদিক
Answer: উপপদ
6. চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে?
a) প্রণয়ভূষণ বাগচী
b) প্রফুল্ল মোহন বাগচী
c) যতীন্দ্র মোহন বাগচী
d) প্রবোধচন্দ্র বাগচী
Answer: প্রবোধচন্দ্র বাগচী
Read More:
7. নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়?
a) ইছামতি
b) মেঘমল্লার
c) মৌরিফুল
d) যাত্রাবদল
Answer: ইছামতি
8. ‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি?
a) পান-ব্যবসায়ী
b) পর্ণকার
c) তামসিক
d) বারুই
Answer: তামসিক
9. ‘তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!’ – বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?
a) পদান্বয়ী অব্যয়
b) অনুসর্গ অব্যয়
c) অনন্বয়ী অব্যয়
d) অনুকার অব্যয়
Answer: অনন্বয়ী অব্যয়
10. ‘সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।’- বাক্যটিতে কয়টি ভুল আছে?
a) একটি
b) দুটি
c) তিনটি
d) ভুল নেই
Answer: তিনটি