1. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায়?
a) নিমতা গ্রাম
b) দেবানন্দপুর গ্রাম
c) গেধিয়া গ্রাম
d) করিমগঞ্জ
Answer: দেবানন্দপুর গ্রাম
2. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন ধরনের সাহিত্যিক ছিলেন?
a) কবি
b) ঔপন্যাসিক
c) ছোট গল্পকার
d) প্রাবন্ধিক
Answer: ঔপন্যাসিক
3. শরৎচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি?
a) বড়দিদি
b) বিন্দুর ছেলে
c) রামের সুমতি
d) বৈকুণ্ঠের উইল
Answer: বড়দিদি
4. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি?
a) দেবদাস
b) শ্রীকান্ত
c) চরিত্রহীন
d) গৃহদাহ
Answer: শ্রীকান্ত
5. 'রাজলক্ষ্মী' চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক কে?
a) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
b) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
c) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
d) নজরুল ইসলাম
Answer: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
6. বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে?
a) অমল
b) ইন্দ্রনাথ
c) অপু
d) কেষ্ট
Answer: ইন্দ্রনাথ
7. নিচের কোন দু'জন শরৎচন্দ্র সৃষ্ট নারী চরিত্র?
a) আয়েশা, শ্রী
b) দামিনী, কুমুদিনী
c) অভয়া, অন্নদা
d) সর্বজয়া, দুর্গা
Answer: অভয়া, অন্নদা
8. 'গৃহদাহ' উপন্যাসের রচনাকাল-
a) ১৯১৭
b) ১৯১৯
c) ১৯২০
d) ১৯২৩
Answer: ১৯২০
9. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে?
a) গৃহদাহ
b) শ্রীকান্ত
c) পল্লীসমাজ
d) শেষ প্রশ্ন
Answer: গৃহদাহ
10. 'পথের দাবী' উপন্যাসটির রচয়িতা কে?
a) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
b) মানিক বন্দ্যোপাধ্যায়
c) নবীনচন্দ্র সেন
d) সত্যেন সেন
Answer: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
11. কোনটি সঠিক?
a) গোরা (নাট্যগ্রন্থ)
b) একাত্তরের দিনগুলি (উপন্যাস)
c) পথের দাবী (উপন্যাস)
d) বিদ্রোহী (কাব্যগ্রন্থ)
Answer: পথের দাবী (উপন্যাস)
12. শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
a) পথের দাবী
b) নিষ্কৃতি
c) চরিত্রহীন
d) দত্তা
Answer: পথের দাবী
13. 'পথের দাবী' উপন্যাসের মূল বক্তব্য কী?
a) বিপ্লবীর আদর্শ
b) দেশমুক্তি
c) জাতিমুক্তি
d) উন্মুক্ত জীবন
Answer: বিপ্লবীর আদর্শ
14. 'দেনাপাওনা' উপন্যাসটি কার রচনা?
a) কাজী ইমদাদুল হক
b) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
c) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
d) বেগম রোকেয়া
Answer: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
15. কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে তাঁর কালজয়ী উপন্যাস 'দেবদাস' রচনা করেন?
a) ১৬ বছর
b) ২০ বছর
c) ২২ বছর
d) ২৫ বছর
Answer: ২৫ বছর
16. 'শেষ প্রশ্ন' উপন্যাসটি কে লিখেছেন?
a) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
b) হুমায়ুন আজাদ
c) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
d) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
Answer: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
17. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম গল্প/সাহিত্যকর্ম কোনটি?
a) মন্দির
b) বড়দিদি
c) শ্রীকান্ত
d) মেজদিদি
Answer: মন্দির
18. কুসংস্কার বিরোধী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি গল্পের নাম-
a) হৈমন্তী
b) একটি তুলসি গাছের কাহিনী
c) বিলাসী
d) অর্ধাঙ্গী
Answer: বিলাসী
19. 'হেমাঙ্গিনী' ও 'কাদম্বিনী' কোন বিখ্যাত গল্পের দুই চরিত্র?
a) মহেশ
b) বড়দিদি
c) মেজদিদি
d) হরিলক্ষ্মী
Answer: মেজদিদি
20. নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয়?
a) অভয়া
b) সুরবালা
c) ষোড়শী
d) সাবিত্রী
Answer: সুরবালা
21. কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের 'জগত্তারিণী' পদক লাভ করেন?
a) ১৯১৬
b) ১৯২৩
c) ১৯৩৩
d) ১৯০৩
Answer: ১৯২৩
22. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন প্রকারের সাহিত্যকর্মের জন্য খ্যাতি অর্জন করেছেন?
a) উপন্যাস
b) প্রবন্ধ
c) ছোটগল্প
d) গ্রামীণ গল্প
Answer: উপন্যাস
23. নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম?
a) বীরবল
b) ভিমরুল
c) অনিলাদেবী
d) যাযাবর
Answer: অনিলাদেবী
24. বাংলা সাহিত্যের দিকপাল, যার উপাধি সঠিক নয়?
a) রবীন্দ্রনাথ ঠাকুর -বিশ্বকবি
b) কাজী নজরুল ইসলাম - বিদ্রোহী কবি
c) জসীমউদ্দিন -পল্লী কবি
d) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় -সাহিত্য সম্রাট
Answer: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় -সাহিত্য সম্রাট
25. নিচের কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস?
a) শুভদা
b) দত্তা
c) শ্রীকান্ত
d) পথের দাবী
Answer: শ্রীকান্ত
26. বাংলা সাহিত্যের ইতিহাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কী অভিধায় ভূষিত?
a) বীরবল
b) অপরাজেয় কথাশিল্পী
c) সাহিত্যসম্রাট
d) ভোরের পাখি
Answer: অপরাজেয় কথাশিল্পী
27. শরৎচন্দ্রের রচিত সবচেয়ে সার্থক ছোটগল্প কোনটি?
a) মহেশ
b) ষোড়শী
c) বিলাসী
d) মেজদিদি
Answer: মহেশ
28. 'পল্লী সমাজ' উপন্যাসের রচয়িতা কে?
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
c) প্রমথ চৌধুরী
d) মানিক বন্দ্যোপাধ্যায়
Answer: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
29. 'বৈকুণ্ঠের উইল' গ্রন্থের রচয়িতা -
a) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
b) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
c) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
d) পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়
Answer: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
30. 'অচলা' শরৎচন্দ্রের কোন উপন্যাসের নায়িকা?
a) দত্তা
b) দেনা পাওনা
c) গৃহদাহ
d) চরিত্রহীন
Answer: গৃহদাহ