1. বাংলা ভাষায় দীর্ঘ স্বরবর্ণের সংখ্যা কয়টি ?
a) ৫
b) ৭
c) ৩
d) ৯
Answer: ৭
Explanation: বাংলা ভাষায় দীর্ঘ স্বরবর্ণ মোট ৭টি। সেগুলো হলো: ১. আ ২. ঈ ৩. ঊ ৪. এ ৫. ঐ ৬. ও ৭. ঔ
2. ত, থ, দ, ধ, ন হচ্ছে-
a) তালব্যবর্ণ
b) কণ্ঠবর্ণ
c) দন্ত্যবর্ণ
d) মূর্ধন্যবর্ণ
Answer: দন্ত্যবর্ণ
3. বাংলা ভাষায় ব্যবহৃত অর্ধমাত্রার বর্ণগুলোর মধ্যে কতটি স্বরবর্ণের ?
a) ১
b) ২
c) ৩
d) ৪
Answer: ১
4. নিচের কোন বর্ণগুলো কখনো শব্দের প্রথমে আসে না ?
a) ঙ ং ঞ ণ
b) ন ঝ ধ ঙ
c) থ ন ধ
d) কোনোটিই নয়
Answer: ঙ ং ঞ ণ
5. অঘোষ অল্পপ্রাণ দ্যোতিত বর্ণ কয়টি ?
a) ২
b) ৩
c) ৪
d) ৫
Answer: ৩
6. বাংলা ব্যঞ্জনবর্ণ কতটি বর্গে ভাগ করা হয়েছে ?
a) তিন
b) চার
c) পাঁচ
d) ছয়
Answer: পাঁচ
7. জ’ হল-
a) জিহ্বামূলীয় বর্ণ
b) তালব্য বর্ণ
c) দন্ত্য বর্ণ
d) ওষ্ঠ্য বর্ণ
Answer: তালব্য বর্ণ
8. 'র' বর্ণে দ্যেতিত ধ্বনি জিহ্বাকে দোলা দেয় বলে এ ধ্বনিকে কি ধ্বনি বলা হয় ?
a) পার্শ্বিকধ্বনি
b) তালব্যধ্বনি
c) স্পর্শধ্বনি
d) কম্পনজাত ধ্বনি
Answer: কম্পনজাত ধ্বনি
9. শ, ষ, স, হ এই চারটি ধ্বনিকে কি বলা হয় ?
a) অন্তঃস্থ ধ্বনি
b) নাসিক্য ধ্বনি
c) উষ্মধ্বনি
d) পরাশ্রয়ী বর্ণ
Answer: উষ্মধ্বনি
10. নিচের কোন বর্ণগুলো অল্পপ্রাণ ধ্বনির উদাহারণ ?
a) খ, ছ, ঝ
b) ঠ, থ, ফ
c) ঢ, ধ, ঙ
d) গ, চ, জ
Answer: গ, চ, জ
11. কোনটি মূল স্বরধ্বনি নয় ?
a) অ
b) এ
c) ঔ
d) উ
Answer: ঔ
12. ধ্বনিবিদ মুহম্মদ আবদুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মূল ধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি-
a) এ্যা ধ্বনি
b) ও ধ্বনি
c) য়্ ধ্বনি
d) উ ধ্বনি
Answer: এ্যা ধ্বনি
13. কোনটি ঘোষ বর্ণ ?
a) চ
b) ছ
c) জ
d) প
Answer: জ
14. কোনটি ঘোষ-মহাপ্রাণ ধ্বনি ?
a) খ
b) চ
c) ঘ
d) গ
Answer: ঘ
15. কোন দুটি মূল স্বরধ্বনি নয় ?
a) ঐ, অ
b) আ, ঔ
c) ই, ঔ
d) ঐ,ঔ
Answer: ঐ,ঔ
16. ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি ?
a) ৪ টি
b) ৫ টি
c) ৬ টি
d) ৭ টি
Answer: ৬ টি
17. 'রক্ষা' শব্দের সংযুক্ত বর্ণ কোন্ কোন্ বর্ণ নিয়ে গঠিত ?
a) ষ+ঞ
b) ষ+ন
c) য+ক
d) ক+ষ
Answer: ক+ষ
18. অন্তঃস্থ বর্ণ কোন দুটো ?
a) শ এবং হ
b) ন এবং ম
c) য এবং র
d) ষ এবং স
Answer: য এবং র
19. কোন চারটি বর্ণকে উষ্মবর্ণ বলা হয় ?
a) গ, য, ঙ, চ
b) শ, ষ, স, হ
c) খ, ছ, ঠ, থ
d) ক, চ, ট, ত
Answer: শ, ষ, স, হ
20. কোন বর্ণটিকে স্বরধ্বনি বলা চলে না ?
a) উ
b) ঋ
c) এ
d) ঔ
Answer: ঋ
21. বাংলা বর্ণমালা কোন লিপির বিবর্তিত রূপ ?
a) খরোষ্ঠী
b) সংস্কৃত
c) ব্রাহ্মী
d) অস্ট্রলীয়
Answer: ব্রাহ্মী
22. একাক্ষরবিশিষ্ট শব্দ সব সময় কি হয় ?
a) হ্রস্ব
b) দীর্ঘ
c) হ্রস্ব ও দীর্ঘ
d) কোনটিই নয়
Answer: দীর্ঘ
23. বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি ?
a) ৮টি
b) ৬টি
c) ৭টি
d) ১১টি
Answer: ৭টি
24. উষ্মবর্ণের উচ্চারণ স্থান কোনটি ?
a) দন্তমূল
b) অগ্রতালু
c) পশ্চাৎ দন্তমূল
d) পশ্চাৎ তালু
Answer: পশ্চাৎ দন্তমূল
25. ব্যঞ্জনবর্ণে পূর্ণমাত্রার বর্ণ কয়টি ?
a) ২২ টি
b) ২৪ টি
c) ২৬ টি
d) ২৮ টি
Answer: ২৬ টি
26. নিচের কোনগুলো নাসিক্য ধ্বনির অন্তর্ভূক্ত ?
a) ণ ন ম
b) ছ ঝ ধ
c) জ ঝ চ
d) শ স ষ
Answer: ণ ন ম
27. কোনগুলো দন্ত্য ধ্বনি ?
a) ত,থ,দ,ধ,ন
b) প,ফ,ব,ভ,ম
c) ক,খ,গ,ঘ,ঙ
d) চ,ছ,জ,ঝ,ঞ
Answer: ত,থ,দ,ধ,ন
28. বাংলা ভাষায় ঞ-হরফটির উচ্চারণ কত প্রকারের হয় ?
a) এক
b) দুই
c) তিন
d) চার
Answer: দুই
29. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ?
a) বর্ণ
b) শব্দ
c) অক্ষর
d) ধ্বনি
Answer: ধ্বনি
30. ‘খন্ডত’ (ৎ) প্রকৃত প্রস্তাবে কোন বর্ণের খন্ড রূপ ?
a) খ’ বর্ণের
b) ‘ত’ বর্ণের
c) দ’ বর্ণের
d) 'ধ’ বর্ণের
Answer: ‘ত’ বর্ণের