1. বাক্য সংকোচন করুন। এক বস্তুতে অন্য বস্তুর কল্পনা-
a) বরাখুব
b) কবোঞ্জ
c) কোজাগর
d) অধ্যাস
Answer: অধ্যাস
2. "যে নিজে সৃষ্টি হয়েছে" এক কথায় কী হবে?
a) স্বয়ংক্রিয়
b) স্বয়ম্ভূ
c) স্বয়ংবরা
d) স্বয়ংসম্পূর্ণ
Answer: স্বয়ম্ভূ
Explanation: যে নিজে সৃষ্টি হয়েছে - স্বয়ম্ভূ যার মধ্যে সবকিছু বিদ্যমান - স্বয়ংসম্পূর্ণ যে নারী নিজে বর বরণ করে - স্বয়ংবরা যা নিজে থেকে কাজ করে - স্বয়ংক্রিয়
3. ক্ষুদ্র নদী' কে এক কথায় কী বলে?
a) নুড়ি
b) নালি
c) ভাঁড়
d) সারণি
Answer: সারণি
Explanation: কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশঃ - ক্ষুদ্র নদী → সারণি - সব বিষয়ে অল্প জ্ঞান যার → পল্লবগ্রাহী - যিনি স্মৃতি শাস্ত্র জানেন → স্মার্ত - যা লাভ করা যায় না → অলভ্য - যা জয় করা কষ্টকর → দুর্জয় - গাছে উঠতে পটু যে → গেছো - গম্ভীর ধ্বনি → মন্দ্র - মুক্তি পেতে ইচ্ছুক → মুমুক্ষু - সম্মুখে অগ্রসর হয়ে → প্রত্যুদগমন - রাত্রির শেষভাগ →পররাত্র - যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে → জাতিস্মর - যে বস্তি থেকে উৎখাত হয়েছে → উদ্বাস্তু - যা বলার যোগ্য নয় → অকথ্য। - জয় করার ইচ্ছা → জিগীষা
4. হাতের কনুই থেকে কব্জি পর্যন্ত অংশ’ এক কথায় কী বলে?
a) করতল
b) মণিবন্ধ
c) প্রকোষ্ঠ
d) অঙ্গুষ্ঠ
Answer: প্রকোষ্ঠ
Explanation: হাতের কনুই থেকে কব্জি পর্যন্ত অংশ’ এক কথায় বলে - প্রকোষ্ঠ। গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ হলো: • হাতের প্রথম আঙুল (বুড়ো আঙুল) - অঙ্গুষ্ঠ। • হাতের তালু - করতল। • হাতের কব্জি - মণিবন্ধ। • হাতের কব্জি থেকে আঙুলের ডগা পর্যন্ত - পাণি। • হাতের পঞ্চম আঙুল - কনিষ্ঠা। • হাতের চতুর্থ আঙুল - অনামিকা। • হাতের তৃতীয় আঙুল - মধ্যমা। • হাতের দ্বিতীয় আঙুল - তর্জনী।
5. ‘যা চিবিয়ে খাবার যোগ্য’ এর বাক্য সংকোচন কী?
a) লেহ্য
b) পেয়
c) চর্ব্য
d) চোষ্য
Answer: চর্ব্য
Explanation: • ‘যা চিবিয়ে খাবার যোগ্য' এর বাক্য সংকোচন - চর্ব্য। • অন্যদিকে: - যা চুষে খাবার যোগ্য = চোষ্য, - যা পান করার যোগ্য = পেয় , - যা চেটে খাবার যোগ্য = লেহ্য।
6. ‘যা গলে যায় না’ এক কথায় বলে-
a) অবিনশ্বর
b) দুর্মর
c) দাহ্য
d) অদ্রব
Answer: অদ্রব
Explanation: • যা গলে যায় না - অদ্রব গুরুত্বপূর্ণ কিছু বাগধারা: • যা নষ্ট হয় না - অবিনশ্বর • যা সহজে মরে না - দুর্মর • যা সহেজে পোড়ানো যায় - দাহ্য • যা সহজে অতিক্রম করা যায় না - দুরতিক্রম্য। • যা নিবারণ করা কষ্টকর - দুর্নিবার। • পাওয়ার ইচ্ছা - ঈপ্সা • বিশ্বজনের হিতকর - বিশ্বজনীন • যা প্রমান করা যায় না - অপ্রমেয় • একই সময়ে বর্তমণ - সমসাময়িক • যা সহজে লঙ্ঘন করা যায় না - অলঙ্ঘ্য। • যা অতিক্রম করা যায় না - অনতিক্রম্য। • যা বহু কষ্টে লাভ করা যায় - দুর্লভ।
7. হাতির শাবক' এককথায় কী?
a) কোনটিই নয়
b) কৃত্তি
c) কুঞ্জক
d) করভ
Answer: করভ
Explanation: হাতির শাবক' এর এককথায় - করভ। কিছু এক কথায় প্রকাশ: বাদ্যযন্ত্রের ধ্বনি- ঝংকার হাতির ডাক - বৃংহতি পাখির কলতান - কূজন ঘোড়ার ডাক - হ্রেষা বাঘের ডাক - হুংকার হস্তী রাখার স্থান - বারী/পিলখানা
8. ‘যুদ্ধ করার ইচ্ছা’ এক কথায় কী হবে?
a) তৃষ্ণা
b) যুধ্যমান অবস্থা
c) মহানিশা
d) যুযুৎসা
Answer: যুযুৎসা
9. যার নাম কেউ জানে না’-
a) অতিথি
b) আগন্তুক
c) অজ্ঞাতনামা
d) অজ্ঞাতকুলশীল
Answer: অজ্ঞাতনামা
10. যার চক্ষুলজ্জা নেই ।
a) চোষা
b) চাক্ষুষ
c) নির্লজ্জ
d) চশমখোর
Answer: চশমখোর