1. একটি বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা ৪৪ মিটার হলে এর ক্ষেত্রফল কত?
a) ১২১ বর্গমিটার
b) ১২২ বর্গমিটার
c) ১২৪ বর্গমিটার
d) ১২৫ বর্গমিটার
Answer: ১২১ বর্গমিটার
Explanation: একটি বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা ৪৪ মিটার বাহুর দৈর্ঘ্য = ৪৪/৪ = ১১ মিটার সুতরাং, ক্ষেত্রফল = (১১)^২ = ১২১ বর্গ মিটার
2. একজন বিক্রেতা গায়ে লিখিত মূল্য ৯০ টাকার উপর ১৫% ছাড় দেন, তিনি কত টাকায় বিক্রি করেন?
a) ৭০ টাকা
b) ৭৫ টাকা
c) ৭৫.৫ টাকা
d) ৭৬.৫ টাকা
Answer: ৭৬.৫ টাকা
Explanation: মোট ডিস্কাউন্ট ৯০×১৫% = ১৩.৫০ টাকা সুতরাং শার্টের মূল্য ৯০ - ১৩.৫০ = ৭৬.৫০ টাকা
3. একটি মটর সাইকেল ১২% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয় মূল্য ১২০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হতো। মটর সাইকেলের ক্রয়মূল্য -
a) ৬০০০ টাকা
b) ৫০০০ টাকা
c) ৪০০০ টাকা
d) ৮০০০ টাকা
Answer: ৬০০০ টাকা
Explanation: 12% ক্ষতিতে বিক্রয়মূল্য = 100 - 12 = 88 টাকা 8% লাভে বিক্রয় মূল্য = 100 + 8 = 108 টাকা বিক্রয়মূল্যের পার্থক্য = 108 - 88 = 20 টাকা বিক্রয়মূল্য 20 টাকা বেশি হলে ক্রয়মূল্য 100 টাকা ,, 1 ,, ,, ,, 100/20 টাকা ,, 1200 ,, ,, (100x1200)/20 = 6000 টাকা
4. ৬% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা ১২০ টাকা?
a) ১২০০ টাকা
b) ১০০০ টাকা
c) ১৫০০ টাকা
d) ২০০০ টাকা
Answer: ২০০০ টাকা
Explanation: আমরা জানি , আসল = (সুদ×১০০)/(সময়×হার) = (১২০×১০০)/(১×৬) = ২০০০
5. কোন সংখ্যার ৭৫% = ১৫?
a) ২০
b) ২৫
c) ৩০
d) ৪০
Answer: ২০
6. ২.৫ কোন সংখ্যার ০.৫%?
a) ২৫০
b) ১২৫
c) ৫০০
d) ২৫৫
Answer: ৫০০
7. দুটি সংখ্যার গুণফল ৯৮। ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির অর্ধেক হলে ছোট সংখ্যাটি কত?
a) ৫
b) ৬
c) ৭
d) ৮
Answer: ৭
8. ১ থেকে ২৫ এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি?
a) ৭ টি
b) ১০ টি
c) ৮ টি
d) ৯ টি
Answer: ৯ টি
Explanation: ১ থেকে ২৫ এর মধ্যে মোট ৯টি মৌলিক সংখ্যা রয়েছে। সংখ্যাগুলো হলো ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯ এবং ২৩।
9. নিচের কোন ফলাফলটি ৯ দ্বারা বিভাজ্য?
a) ৫২ + ২৫
b) ৫২৭ + ৭২৫
c) ৪১৪ + ২৩৬
d) ৭৫ - ৫৭
Answer: ৭৫ - ৫৭
10. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৫ ও ৬ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ৩ অবশিষ্ট থাকে?
a) ৭৩
b) ৪৩
c) ৫৩
d) ৬৩
Answer: ৬৩
Explanation: আমরা জানি, ৪, ৫, ৬ এর ল.সা.গু. = ৬০ অর্থাৎ - ৪, ৫, ৬ দ্বারা নিঃশেষে ভাগ করা যায় এরূপ সবচাইতে ছোট সংখ্যা হচ্ছে = ৬০ তাহলে, (৬০ + ৩) = ৬৩ সংখ্যাটিকে ৪, ৫, ৬ দ্বারা ভাগ কোরলে প্রতিক্ষেত্রে ৩ অবশিষ্ট থাকবে ।
11. ৪ × ৫ × ০ × ৭ × ১ = কত?
a) ১৮০
b) ০
c) ২১০
d) ১৪০
Answer: ০
12. ১০০০ কিলোগ্রাম = কত?
a) ১০ কুইন্টাল
b) ১০০ ডেকাগ্রাম
c) ১০০ মেট্রিকটন
d) ১০০০০ গ্রাম
Answer: ১০ কুইন্টাল
Explanation: ১০০০ কিলোগ্রাম = ১০ কুইন্টাল
13. ৩ টি সংখ্যার গড় ৬ এবং ঐ ৩ টি সংখ্যাসহ মোট ৪ টি সংখ্যার গড় ৮ হলে চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান কত?
a) ৮
b) ৫
c) ৬
d) ৭
Answer: ৭
Explanation: ৩ টি সংখ্যার গড়, (ক + খ + গ)/৩ = ৬ আবার, ৩ টি সংখ্যাসহ মোট ৪ টি সংখ্যার গড়, (ক + খ + গ + ঘ)/৪ = ৮ বা, ঘ = ৩২ - ১৮ = ১৪ সুতরাং, চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান = ৭
14. ধানে চাল ও তুষের অনুপাত ৭ : ৩ হলে, এতে শতকরা কী পরিমাণ চাল আছে?
a) ৮৫%
b) ৯৫%
c) ৬৫%
d) ৭০%
Answer: ৭০%
Explanation: মোট অনুপাত = ৭ + ৩ = ১০ অতএব চালের শতকরা পরিমাণ = (৭/১০)×১০০% = ৭০%
15. পিতা ও দুই পুত্রের গড় বয়স অপেক্ষা মা ও উক্ত দুই পুত্রের গড় বয়স ৩ বছর কম। পিতার বয়স ৩২ বছর হলে মাতার বয়স কত?
a) ২১
b) ২২
c) ২৩
d) ২৪
Answer: ২৩
16. একটি ট্রেন ঘন্টায় ৯২.৪ কি.মি বেগে চলে। ট্রেনটি ১০ মিনিটে কত মিটার অতিক্রম করবে?
a) ১৫৪০ মিটার
b) ১৫৪০০ মিটার
c) ১৫৪ মিটার
d) ১৫৪০০০ মিটার
Answer: ১৫৪০০ মিটার
17. ৮ এর গুণনীয়ক সেট কোনটি?
a) {৮,১৬,২৪}
b) {১,২,৪,৮}
c) {২,৪,৮}
d) {১,২}
Answer: {১,২,৪,৮}
18. ১, ৩, ৬, ১০, ১৫, ২১,....ধারাটির দশম পদ কত?
a) ৪৫
b) ৫৫
c) ৬২
d) ৬৫
Answer: ৫৫
19. যদি x + 5y = 24 এবং x = 3y হয়, তাহলে y = কত?
a) ২
b) ৩
c) ৪
d) ৫
Answer: ৩
20. একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬° হলে ক্ষুদ্রতম কোণের মান কত?
a) ৩২°
b) ৩৮°
c) ৪২°
d) ৪৮°
Answer: ৪২°
Explanation: ধরি, ক্ষুদ্রতম কোণ x এবং অপর ক্ষুদ্রতম কোণ x + 6° এখন x + x + 6° + 90° = 180° ⇒ 2x + 96° = 180° ⇒ 2x = 180° - 96° ⇒ x = 84°/2 ∴ x = 42° ক্ষুদ্রতম কোণ 42
21. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটি প্রত্যেকটি-
a) স্থূলকোণ
b) সরলকোণ
c) সূক্ষ্মকোণ
d) পূরককোণ
Answer: সূক্ষ্মকোণ
Explanation: সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি সূক্ষ্মকোণ (৯০°-এর চেয়ে ছোট) । এই কোণ দুটি পরস্পর পূরক কোণ, কারণ এদের সমষ্টি ৯০° বা এক সমকোণ। সমকোণ বাদে বাকি দুটি কোণের যোগফল ১৮০°-৯০° = ৯০° হয়
22. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত-
a) ৩
b) ৫
c) ২৫/৯
d) ২২/৭
Answer: ২২/৭
Explanation: আমরা জানি, বৃত্তের পরিধি ২πr (π = পাই, r = ব্যাসার্ধ) এবং বৃত্তের ব্যাস ২r (r = ব্যাসার্ধ)। সুতরাং বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত π: ১ বা ২২/৭ ।
23. 1° সমান কত রেডিয়ান?
a) 180/π
b) π
c) π/180
d) 2π
Answer: π/180
24. লামিয়া একটি শ্রেণীর সামনে থেকে নবম এবং পিছন থেকে ৩৬ তম হলে শ্রেণীতে শিক্ষার্থী কতজন?
a) ৪৪
b) ৪৫
c) ৪৬
d) ৪৮
Answer: ৪৪
Explanation: সামনে থেকে অবস্থান + পিছন থেকে অবস্থান − ১ = ৯ + ৩৬ − ১ = ৪৪ অতএব, শ্রেণীতে মোট ৪৪ জন শিক্ষার্থী আছে।
25. এহসান টেবিলের উপর চায়ের কাপের হ্যান্ডেলটি পূর্বদিক করে রাখল। সে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে চায়ের কাপটি ১৮০° ঘোরালো। এখন চায়ের কাপের হ্যান্ডেলটি থাকবে-
a) পশ্চিম দিকে
b) দক্ষিণ দিকে
c) উত্তর দিকে
d) পূর্ব দিকে
Answer: পশ্চিম দিকে
Explanation: কাপের হ্যান্ডেলটি শুরুতে পূর্ব দিকে ছিল। একে ঘড়ির কাঁটার দিকে (clockwise) 180°ঘোরালে এটি ঠিক বিপরীত দিকে চলে যায়। পূর্ব দিকের বিপরীত দিক হলো পশ্চিম।