1. “কবিকঙ্কন” কার উপাধি ?
a) কাশীরাম দাস
b) মালাধর বসু
c) মুকুন্দরাম চক্রবর্তী
d) ভারতচন্দ্র
Answer: মুকুন্দরাম চক্রবর্তী
2. ‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে’ এ প্রার্থনাটি করেছে-
a) ভাঁড়ুদত্ত
b) চাঁদ সওদাগর
c) নলকুবের
d) ঈশ্বরী পাটনী
Answer: ঈশ্বরী পাটনী
3. কোনটি শোকগীতি বা বিলাপ সঙ্গীত ?
a) সারিগান
b) মর্সিয়া
c) ভাটিয়ালী
d) হাম্দ
Answer: মর্সিয়া
4. মধ্যযুগের কবি শুকুর মুহম্মদ কোন জেলার অধিবাসী ছিলেন ?
a) শ্রীহট্র
b) নোয়াখালী
c) বগুড়া
d) রাজশাহী
Answer: রাজশাহী
5. যদি থাকে বন্ধুর মন গাঙ পারইত কতক্ষণ কোন প্রকারের লোকসাহিত্য ?
a) প্রবাদ
b) ধাঁধাঁ
c) কথা
d) ছড়া
Answer: প্রবাদ
6. ‘হাকন্দ পূরাণ’ গ্রন্থটি কার রচিত ?
a) চন্ডীদাস
b) মানিক দত্ত
c) ময়ূর ভট্ট
d) হরিদত্ত
Answer: ময়ূর ভট্ট
7. মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতী নিচের কোনটি রচনা করেন ?
a) মহাভারত
b) ভাগবত
c) গীতা
d) রামায়ণ
Answer: রামায়ণ
8. ‘লাইলী-মজনু’ কাব্যের অনুবাদক হলেন-
a) সাবিরিদ খান
b) সৈয়দ সুলতান
c) দৌলত উজির বাহরাম
d) আলাওল
Answer: দৌলত উজির বাহরাম
9. কোন রচনাটি রোমান্টিক প্রণয়োপাখ্যানের অন্তর্গত ?
a) রসুলনামা
b) মহাভারত
c) পদ্মাবতী
d) কীচকবধ
Answer: পদ্মাবতী
10. 'পদ্মাবতী' কাব্যেগ্রন্থের অনুবাদক কে ?
a) আলাওল
b) শাহ মুহম্মদ সগীর
c) আবদুল হাকিম
d) সৈয়দ সুলতান
Answer: আলাওল