1. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম ছোটগল্প কোনটি?
a) ক) ছুটি
b) খ) ভিখারিনী
c) গ) সমাপ্তি
d) ঘ) হৈমন্তি
Answer: খ) ভিখারিনী
Explanation: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম ছোটগল্প- 'ভিখারিনী' • বাংলা সাহিত্যের ছোটগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। - রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোটগল্পের নাম 'ভিখারিণী'। - এটি বাংলা সাহিত্যের প্রথম ছোটগল্প। - তাঁর প্রথম গল্প ‘ভিখারিণী’ ১৮৭৪ সালে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। - বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প 'দেনা পাওনা'। তাঁর রচিত অন্যান্য ছোটগল্প: - দেনাপাওনা, - যজ্ঞেশ্বরের যজ্ঞ, - অনধিকার প্রবেশ, - রবিবার, - সমাপ্তি, - শেষকথা, - ল্যাবরেটরী ও - পোস্ট মাস্টার ইত্যাদি। • রবীন্দ্রনাথ ছোটগল্পের বিষয় ও রীতি সম্বন্ধে তাঁর 'বর্ষাযাপন' কবিতায় বলেছেন— “ছােটো প্রাণ, ছােট ব্যথা ছােটো ছােটো দুঃখ কথা নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি তারি দু-চারিটি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা নাহি তত্ত্ব, নাহি উপদেশ। অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ।”
2. 'চারুলতা' রবীন্দ্রনাথের কোন ছোটগল্পের চরিত্র?
a) ক) ক্ষুধিত পাষাণ
b) খ) শাস্তি
c) গ) সমাপ্তি
d) ঘ) নষ্টনীড়
Answer: ঘ) নষ্টনীড়
Explanation: • 'চারুলতা' রবীন্দ্রনাথের 'নষ্টনীড়' ছোটগল্পের চরিত্র। • 'নষ্টনীড়' ছোটগল্প - রবীন্দ্রনাথ ঠাকুরের 'নষ্টনীড়' ছোট গল্পের চরিত্র 'চারুলতা'। - এর অন্য দুটি চরিত্র - অমল, ভূপতি। - গল্পটি ১৯০১ সালে রচিত ও প্রকাশিত। এই ছোটগল্পের উপর ভিত্তি করে প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায় ১৯৬৪ সালের চারুলতা নামে একটি চলচ্চিত্র নির্মান করেন। - এই ছোটগল্পে একজন নিসঙ্গ নারীর কথা তুলে ধরা হয়েছে। আরো কিছু উল্লেখযোগ্য ছোটগল্পের চরিত্র: - তাঁর 'সমাপ্তি' ছোটগল্পের চরিত্র 'মৃন্ময়ী'। - তাঁর 'শাস্তি' ছোটগল্পের নায়িকা 'চন্দরা'। - তাঁর 'একরাত্রি' ছোটগল্পের চরিত্র 'সুরবালা'। - পোস্টমাস্টার গল্পের চরিত্র হলো 'রতন'।
3. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি?
a) ক) রাজর্ষি
b) খ) বৌ ঠাকুরাণীর হাট
c) গ) চোখের বালি
d) ঘ) যোগাযোগ
Answer: খ) বৌ ঠাকুরাণীর হাট
Explanation: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস- 'বৌ ঠাকুরাণীর হাট'। - কিন্তু প্রথম লেখা উপন্যাস 'করুণা' (অসমাপ্ত উপন্যাস)। 'করুণা' উপন্যাসটি অসমাপ্ত তাই একে পূর্ণাঙ্গ উপন্যাস হিসেবে গণ্য করা হয় না। 'বৌ ঠাকুরাণীর হাট' উপন্যাস - রবীন্দ্রনাথের প্রথম গ্রন্থাকারে প্রকাশিত উপন্যাস হলো 'বৌ ঠাকুরাণীর হাট' উপন্যাস। - যশোরের রাজা প্রতাপাদিত্য ও বাকলার জমিদার রামচন্দ্রের বিবাদকে উপজীব্য করে রচিত ঐতিহাসিক উপন্যাস। - ১৩১৬ বঙ্গাব্দে বৌ-ঠাকুরাণীর হাট অবলম্বনে রচিত হয় রবীন্দ্রনাথের 'প্রায়শ্চিত্ত' নাটকটি। - প্রায়শ্চিত্ত ১৩৩৬ বঙ্গাব্দে পুনর্লিখিত হয়ে ‘পরিত্রাণ' নামে মুদ্রিত হয়। - সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৌ-ঠাকুরাণীর হাট' উপন্যাসের প্রশংসা করেছেন। - ‘বৌ-ঠাকুরাণীর হাট' উপন্যাস অবলম্বনে ১৯৫৩ সালে ‘বউ ঠাকুরাণীর হাট' নামে একটি বাংলা চলচ্চিত্র নির্মাণ করেন নরেশ মিত্র। - গ্রন্থটি উৎসর্গ কয়া হয় সৌদামিনী দেবীকে।
4. চলিত ভাষায় লিখিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস কোনটি?
a) ক) চোখের বালি
b) খ) যোগাযোগ
c) গ) ঘরে বাইরে
d) ঘ) দুই বোন
Answer: গ) ঘরে বাইরে
Explanation: চলিত ভাষায় লিখিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস- 'ঘরে-বাইরে'। - এটি স্বদেশি আন্দোলনের পটভূমিকায় রচিত। • রবীন্দ্রনাথ ঠাকুর: - তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক। - রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে। - তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। - এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। - রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান। - ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথের ঠাকুর। - তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন। - ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। • ঘরে-বাইরে উপন্যাস: - রবীন্দ্রনাথ ঠাকুরের চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস। - ১৯১৬ সালে উপন্যাসটি প্রকাশিত হয়। - উপন্যাসটি স্বদেশি আন্দোলনের পটভূমিকায় রচিত। - ঘরে-বাইরে উপন্যাসের সাথে পাশ্চাত্য ঔপন্যাসিক স্টিভেনসনের 'প্রিন্স অটো' উপন্যাসের ভাবসাদৃশ্য আছে। - স্টিভেনসনের সেরাফিনা, অটো ও গোনড্রেমাক যথাক্রমে রবীন্দ্রনাথের বিমলা, নিখিলেশ ও সন্দীপ। - তবে স্টিভেনসনের উপস্থাপনা ব্যঙ্গাত্মক, সমাপ্তি মিলনাত্মক কিন্তু রবীন্দ্রনাথের কাহিনী সকরুণ, সিরিয়াস।
5. 'অমিত ও লাবণ্য' রবীন্দ্রনাথের কোন উপন্যাসের চরিত্র?
a) ক) ঘরে বাইরে
b) খ) শেষের কবিতা
c) গ) মালঞ্চ
d) ঘ) চতুরঙ্গ
Answer: খ) শেষের কবিতা
Explanation: 'অমিত ও লাবণ্য' রবীন্দ্রনাথের- 'শেষের কবিতা' উপন্যাসের চরিত্র। 'শেষের কবিতা' উপন্যাস - 'শেষের কবিতা' তাঁর একটি রোমান্টিক- মনস্তাত্ত্বিক কাব্যিক উপন্যাস। - এটি প্রকাশিত হয় ১৯২৯ সালে। - এটিকে কাব্যোপন্যাসও বলা হয়। - শেষের কবিতা উপন্যাস বিংশ শতকের বাংলার নবশিক্ষিত অভিজাত সমাজের জীবনকথা। এ উপন্যাসের চরিত্র গুলাে হলাে: - অমিত, - লাবণ্য, - কেতকী রায় এবং - শােভনলাল।
6. 'এ যে দুর্লভ, এ যে মানবী, ইহার রহস্যের কি অন্ত আছে।'- পঙ্ক্তিটি কোন ছোটগল্পের অন্তর্গত?
a) ক) সমাপ্তি
b) খ) দানপ্রতিদান
c) গ) হৈমন্তী
d) ঘ) অপরিচিতা
Answer: গ) হৈমন্তী
Explanation: 'এ যে দুর্লভ, এ যে মানবী, ইহার রহস্যের কি অন্ত আছে।'- পঙ্ক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'হৈমন্তি' ছোটগল্পের অন্তর্গত। 'হৈমন্তী' ছোটগল্প 'হৈমন্তী' ছোটগল্প টি মাসিক সবুজপত্র পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। - রবীন্দ্রনাথের সমাজসমস্যামূলক ছোটগল্পগুলির মধ্যে অন্যতম। উল্লেখযোগ্য চরিত্র- হৈমন্তী (শিশির), গৌরীশংকর, অপু, বনমালী প্রমুখ। গল্পের আরও কিছু বিখ্যাত উক্তি- - জ্যৈষ্ঠের খররোদ্রই তো জ্যৈষ্ঠের অশ্রুশূণ্য রোদন। - আমি পাইলাম ইহাকে পাইলাম। - সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ। - "অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই"ইত্যাদি। রবীন্দ্রনাথের সমাজসমস্যামূলক আরও কিছু ছোটগল্প- - দেনাপাওনা - অপরিচিতা, - রামকানাইয়ের নির্বুদ্ধিতা - যজ্ঞেশ্বরের যজ্ঞ - অনধিকার প্রবেশ ইত্যাদি।
7. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস নয়?
a) ক) রাজর্ষি
b) খ) মালঞ্চ
c) গ) প্রজাপতির নির্বন্ধ
d) ঘ) বিসর্জন
Answer: ঘ) বিসর্জন
Explanation: 'বিসর্জন'- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস নয়। - 'বিসর্জন'- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস: - বৌ ঠাকুরাণীর হাট, - প্রজাপতির নির্বন্ধ, - ঘরে-বাইরে, - চোখের বালি, - শেষের কবিতা, - যোগাযোগ, - নৌকাডুবি, - দুই বোন, - মালঞ্চ, - গোরা, - রাজর্ষি, - চতুরঙ্গ, - চার অধ্যায় ইত্যাদি।
8. রবীন্দ্রনাথ ঠাকুরের 'চার অধ্যায়' উপন্যাসের কাহিনির সাথে কোন ছোটগল্পের মিল রয়েছে?
a) ক) দেনাপাওনা
b) খ) রবিবার
c) গ) পোস্টমাস্টার
d) ঘ) ল্যাবরেটরি
Answer: খ) রবিবার
Explanation: রবীন্দ্রনাথ ঠাকুরের 'চার অধ্যায়' উপন্যাসের কাহিনির সাথে- 'রবিবার' ছোটগল্পের মিল রয়েছে। 'চার অধ্যায়' উপন্যাস - 'চার অধ্যায়' একটি রাজনৈতিক উপন্যাস। - উল্লেখযোগ্য চরিত্র: অতীন, এলা, ইন্দ্রনাথ৷ - অসহযোগ আন্দোলনের পর বাংলায় নতুন করে যে হিংসাত্মক বিপ্লব-প্রচেষ্টা দেখা দিয়েছিলো, 'চার-অধ্যায়' উপন্যাসে তার তত্ত্ববিশ্লেষণ এবং নিরপেক্ষ মূল্য নির্ধারণের চেষ্টা আছে৷ - 'চার অধ্যায়' কাহিনির সঙ্গে রবীন্দ্রনাথের 'রবিরার' গল্পের সম্পর্ক রয়েছে। - সন্ত্রাসবাদের সমালোচনা করে এই উপন্যাসটি রচিত। - উপন্যাসের চরিত্রে ইন্দ্রনাথ সন্ত্রাসবাদীদের নেতা। তিনি একদিকে অতিমানবিক অন্যদিকে নিষ্ঠুর ও মানবতাশূন্য। - ইন্দ্রনাথ এর নির্দেশে অতীন ও এলার প্রেমের সমাপ্তি এই উপন্যাসের মুখ্য কাহিনী। - সমকালীন বিপ্লবীপন্থী আন্দোলনের প্রতি রবীন্দ্রনাথের বিরূপ মনোভাব এই উপন্যাসের মূলসুর।
9. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'নৌকাডুবি' কোন জাতীয় উপন্যাস?
a) ক) সামাজিক উপন্যাস
b) খ) রাজনৈতিক উপন্যাস
c) গ) হাস্যরসাত্মক উপন্যাস
d) ঘ) রোমান্টিক কাব্যিক উপন্যাস
Answer: ক) সামাজিক উপন্যাস
Explanation: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'নৌকাডুবি'- সামাজিক উপন্যাস। 'নৌকাডুবি' উপন্যাস - উপন্যাসটি ১৩১০-১১ বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। - উপন্যাসটি লেখা হয়েছে জটিল পারিবারিক সমস্যাগুলিকে কেন্দ্র করে। - উপন্যাসটির মূল চরিত্রগুলো হচ্ছে: রমেশ, হেমনলিনী, কমলা, অন্নদাবাবু, নলিনাক্ষ।
10. রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসধর্মী ছোটগল্প কোনটি?
a) ক) রবিবার
b) খ) ল্যাবরেটরি
c) গ) নষ্টনীড়
d) ঘ) একরাত্রি
Answer: গ) নষ্টনীড়
Explanation: রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসধর্মী ছোটগল্প- 'নষ্টনীড়'। • নষ্টনীড় ছোটগল্পের চরিত্র - চারুলতা, ভূপতি, উমাপতি, মন্দাকিনী, অমল প্রমুখ। নষ্টনীড়ে'র কাহিনির সঙ্গে বেশিরভাগ লেখকেরা জ্যোতিরিন্দ্রনাথ-কাদম্বরী-রবীন্দ্রনাথের সম্পর্ককে মূল্যায়ন করেন বেশি। - এছাড়াও তাঁর রচিত অন্যান্য ছোটগল্প: • শাস্তি, • একরাত্রি, • মধ্যবর্তিনী, • দৃষ্টিদান, • ল্যাবরেটরী, • সমাপ্তি, • পোস্টমাস্টার, • হৈমন্তী, • ছুটি, • দেনা পাওনা ইত্যাদি।
11. রবীন্দ্রনাথ ঠাকুরের সাধু ভাষায় লিখিত সর্বশেষ উপন্যাস কোনটি?
a) ক) গোরা
b) খ) চার অধ্যায়
c) গ) যোগাযোগ
d) ঘ) চতুরঙ্গ
Answer: ঘ) চতুরঙ্গ
Explanation: রবীন্দ্রনাথ ঠাকুরের সাধু ভাষায় লিখিত সর্বশেষ উপন্যাস- 'চতুরঙ্গ' 'চতুরঙ্গ' উপন্যাস -রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস- চতুরঙ্গ। - এটি প্রকাশিত হয় ১৯১৬ খ্রিষ্টাব্দে। - এটি সাধু ভাষায় লিখিত রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস। তাঁর উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো: - চোখের বালি - গোরা - যোগাযোগ - চুতরঙ্গ - ঘরে-বাহিরে - চার অধ্যায় - মালঞ্চ
Read More:
12. রবীন্দ্রনাথ ঠাকুরের 'তিনসঙ্গী' গল্প সংকলনের অন্তর্ভুক্ত নয় কোন গল্পটি?
a) রবিবার
b) ক্ষুধিত পাষাণ
c) শেষকথা
d) ল্যাবরেটরি
Answer: ক্ষুধিত পাষাণ
Explanation: রবীন্দ্রনাথ ঠাকুরের 'তিনসঙ্গী' গল্প সংকলনের অন্তর্ভুক্ত গল্প: - রবিবার, - শেষকথা, - ল্যাবরেটরি। • 'ক্ষুধিত পাষাণ'- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি অতিপ্রাকৃত রসের ছোটগল্প। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চারটি অতিপ্রাকৃতিক গল্প: - ক্ষুধিত পাষাণ, - নিশীতে, - মণিহারা, - কঙ্কাল। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আধুনিক মনস্তত্ত্ব নিয়ে ছোটগল্প: - রবিবার, - শেষকথা, - ল্যাবরেটরি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সমাজসমস্যামূলক ছোটগল্প: - দেনাপাওনা, - রামকানাইয়ের নির্বুদ্ধিতা, - যজ্ঞেশ্বরের যজ্ঞ, - অনধিকার প্রবেশ।
13. রবীন্দ্রনাথ ঠাকুরের 'দুই বোন' উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কী?
a) ক) নীরজা, সরলা
b) খ) কুমুদিনী ও নবীনা
c) গ) শর্মিলা ও ঊর্মিমালা
d) ঘ) আশা ও বিনোদিনী
Answer: গ) শর্মিলা ও ঊর্মিমালা
Explanation: রবীন্দ্রনাথ ঠাকুরের 'দুই বোন' উপন্যাসের দুটি চরিত্রের নাম: 'শর্মিলা ও ঊর্মিমালা'। - রবীন্দ্রনাথ ঠাকুরেরর 'দুই বোন' উপন্যাসটি ১৯৩২-১৯৩৩ সালে 'বিচিত্রা' পত্রিকায় প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের আরো কিছু উপন্যাসের চরিত্র: - 'শেষের কবিতা' উপন্যাসটির অন্যতম প্রধান চরিত্র - অমিত ও লাবণ্য। - ‘চোখের বালি’ উপন্যাসের অন্যতম চরিত্র - মহেন্দ্র, বিনোদিনী। - ‘ঘরে বাইরে’ উপন্যাসের অন্যতম চরিত্র - নিখিলেস ও বিমলা। - 'দুই বোন' উপন্যাসের প্রধান চরিত্র - শর্মিলা ও ঊর্মিমালা।
14. 'ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী'- পঙ্ক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের?
a) ক) চতুরঙ্গ
b) খ) চার অধ্যায়
c) গ) শেষের কবিতা
d) ঘ) ঘরে বাইরে
Answer: গ) শেষের কবিতা
Explanation: 'ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী'- পঙ্ক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'শেষের কবিতা' উপন্যাসের। • শেষের কবিতা (১৯২৯) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যোপন্যাস। • এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: - অমিত রায়, - কেতকী, - লাবণ্য, - শোভনলাল ইত্যাদি। • এই উপন্যাসের বিখ্যাত উক্তি: - ফ্যাশনটা হলো মুখোশ স্টাইলটা হলো মুখশ্রী। - পুরুষ আধিপত্য ছেড়ে দিলেই মেয়ে আধিপত্য শুরু করবে।' - বিধাতার রাজ্যে ভালো জিনিস অল্প হয় বলেই তা ভালো। - ভালোবাসা খানিকটা অত্যাচার চাই অত্যাচার করেও।
15. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস?
a) ক) নৌকাডুবি
b) খ) ঘরে বাইরে
c) গ) শেষের কবিতা
d) ঘ) চোখের বালি
Answer: খ) ঘরে বাইরে
Explanation: 'ঘরে বাইরে'- রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস। 'ঘরে-বাইরে' উপন্যাস - ঘরে-বাইরে (১৯১৬) চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। - ঘরে-বাইরে উপন্যাসটি ১৯১৫ সালে ‘সবুজপত্রে’ প্রকাশিত হয়। - ব্রিটিশ ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে উপন্যাসটি রচিত। - এই উপন্যাসের সঙ্গে পাশ্চাত্য ঔপন্যাসিক স্টিভেনসনের 'প্রিন্স অট' উপন্যাসের ভাবসাদৃশ্য আছে। • এর উল্লেখযােগ্য চরিত্র- - নিখিলেশ, - বিমলা ও - সন্দীপ।
16. 'কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই।'- রবীন্দ্রনাথের কোন ছোটগল্পের অন্তর্গত?
a) ক) নষ্টনীড়
b) খ) জীবিত ও মৃত
c) গ) পোস্টমাস্টার
d) ঘ) ক্ষুধিত পাষাণ
Answer: খ) জীবিত ও মৃত
Explanation: 'কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই।'- রবীন্দ্রনাথের 'জীবিত ও মৃত' ছোটগল্পের অন্তর্গত। 'জীবিত ও মৃত' ছোটগল্প - 'জীবিত ও মৃত' ১৮৯২ সালে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত একটি বাংলা ছোটগল্প। - এটি রবীন্দ্রনাথের একটি উল্লেখযোগ্য ছোটগল্প। - এটি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছে অন্তর্ভুক্ত আছে। - গল্পটি সাহিত্যের দুটি অনন্য রূপকে একত্রিত করেছে: অতিপ্রাকৃত গল্প এবং ব্যঙ্গাত্মক উপমা । - তবে এটি কোনও নিখুঁত অতিপ্রাকৃত গল্প নয়। - কাদম্বিনীর অস্তিত্ব অতিপ্রাকৃত। এতে জীবন এবং মৃত্যুর মধ্যে আটকে থাকার ধারণা চিত্রিত হয়েছে। সংক্ষেপে, এটি মৃত্যুর রহস্য নিয়ে কাজ করে।
17. রবীন্দ্রনাথ ঠাকুরের 'রাজর্ষি' কোন ধরনের উপন্যাস?
a) ক) সামজিক উপন্যাস
b) খ) রাজনৈতিক উপন্যাস
c) গ) ঐতিহাসিক উপন্যাস
d) ঘ) রোমান্টিক কাব্যোপন্যাস
Answer: গ) ঐতিহাসিক উপন্যাস
Explanation: রবীন্দ্রনাথ ঠাকুরের 'রাজর্ষি'- ঐতিহাসিক উপন্যাস। 'রাজর্ষি' উপন্যাস রাজর্ষি (১৮৮৭): ত্রিপুরার রাজপরিবারের ইতিহাস নিয়ে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক উপন্যাস। - ১৮৯১ সালে এই উপন্যাসের প্রথমাংশ অবলম্বনে ''বিসর্জন'' নাটকটি রচিত হয়। • উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: - গোবিন্দমাণিক্য, - পুরোহিত রঘুপতি, - হাসি ও তাতা, - জয়সিংহ, - নক্ষত্ররায়।
18. নিচের কোনটি রবীন্দ্রনাথের গীতিধর্মী উপন্যাস?
a) ক) গোরা
b) খ) শেষের কবিতা
c) গ) চোখের বালি
d) ঘ) বৌ ঠাকুরাণীর হাট
Answer: খ) শেষের কবিতা
Explanation: 'শেষের কবিতা'- রবীন্দ্রনাথের গীতিধর্মী উপন্যাস। 'শেষের কবিতা' উপন্যাস - রবীন্দ্রনাথ ঠাকুরের “শেষের কবিতা” প্রধানত গীতিধর্মী উপন্যাস। - ‘মালঞ্চ’, ‘দুইবোন’ - উপন্যাস দুটিও একই ধরণের। - 'শেষের কবিতা' উপন্যাসটি সমন্বয়সুষমা ও কবিত্বমন্ডিত বিশ্লেষণশক্তির দিক দিয়ে রবীন্দ্রনাথের পরবর্তী উপন্যাসগুলোর মধ্যে শ্রেষ্ঠ স্থান দাবি করতে পারে। - বিষয়ের ঐক্য ও আলোচনার সমগ্রতায়, অবান্তর বস্তুর প্রায় সম্পূর্ণ বর্জনে অন্যান্য উপন্যাস থেকে ‘শেষের কবিতা’ যথেষ্ঠ উৎকর্ষ লাভ করেছে। - এটি তার আগে "প্রবাসী" পত্রিকায় ১৯২৮ সালে ছাপা হয়। উপন্যাসের কতিপয় বাক্য আজ প্রবাদের মর্যাদা পেয়েছে। যেমনঃ - ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। - কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও - এই কবিতা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা উপন্যাসের সমাপ্তি টানেন।
19. 'মধুসূদন ও কুমুদিনী' কোন উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র?
a) ক) চতুরঙ্গ
b) খ) চার অধ্যায়
c) গ) যোগাযোগ
d) ঘ) গোরা
Answer: গ) যোগাযোগ
Explanation: 'মধুসূদন ও কুমুদিনী'- রবীন্দ্রনাথ ঠাকুরের 'যোগাযোগ' উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র। 'যোগাযোগ' উপন্যাস - যোগাযোগ প্রথমে বিচিত্রা মাসিক পত্রিকায় 'তিনপুরুষ' নামে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। - পরে এর নাম হয় 'যোগাযোগ'। - নায়িকা কুমুদিনী এ নায়ক মধুসূদনের ব্যক্তিত্বের তীব্র বিরোধ উপন্যাসের কেন্দ্র। - শেষ পর্যন্ত স্বামীর কাছে কুমুদিনীর দ্বিধান্বিত সমর্পণে কাহিনির সমাপ্তি হলেও কুমুদিনীর মধ্যে এক বিদ্রোহিনীর নারীর রূপ স্পষ্ট। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিখ্যাত কয়েকটি উপন্যাস: - ঘরে-বাইরে, - চোখের বালি, - শেষের কবিতা, - যোগাযোগ, - নৌকাডুবি, - দুই বোন, - মালঞ্চ, - গোরা, - রাজর্ষি, - চার অধ্যায় ইত্যাদি।
20. রবীন্দ্রনাথ ঠাকুরের 'সে' কোন ধরনের রচনা?
a) ক) ছোটগল্প
b) খ) গল্পগ্রন্থ
c) গ) নাটক
d) ঘ) উপন্যাস
Answer: খ) গল্পগ্রন্থ
Explanation: রবীন্দ্রনাথ ঠাকুরের 'সে' একটি গল্পগ্রন্থ। 'সে' গল্পগ্রন্থ: - 'সে'- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্পগ্রন্থ। - এটি ১৯৩৭ সালে প্রকাশিত হয়। - উদ্ভট ও অদ্ভুত, সম্ভব ও অসম্ভবের মিলনে গল্পগুলি গঠিত। - রবীন্দ্রনাথের লেখা ‘খাপছাড়া’ ও ‘ছড়ার ছবি'র কবিতার সঙ্গে এ গল্পগুলির যোগ সহজে লক্ষণীয় । - রবীন্দ্রনাথের মোট ছোটগল্পের সংখ্যা ১১৯টি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চারটি অতিপ্রাকৃতিক গল্প: - ক্ষুধিত পাষাণ - নিশীতে - মণিহার - কঙ্কাল রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আধুনিক মনস্তত্ত্ব নিয়ে ছোটগল্প: - রবিবার - শেষকথা - ল্যাবরেটরি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সমাজসমস্যামূলক ছোটগল্প: - দেনাপাওনা - রামকানাইয়ের নির্বুদ্ধিতা - যজ্ঞেশ্বরের যজ্ঞ - অনধিকার প্রবেশ।