1. 'তাম্বুলিক' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
a) পান-ব্যবসায়ী
b) পর্ণকার
c) তামসিক
d) বারুই
Answer: তামসিক
2. নিচের কোনটি 'অগ্নি'র সমার্থক শব্দ নয়?
a) বহ্নি
b) আবীর
c) বায়ুসখা
d) বৈশ্বানর
Answer: আবীর
3. 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
a) কলাপী
b) নীরধি
c) বিটপী
d) অবনি
Answer: বিটপী
4. কোনটি 'বাতাস' শব্দের সমার্থক নয়?
a) পাবক
b) মারুত
c) পবন
d) অনিল
Answer: পাবক
Explanation: 'পাবক' অর্থ- অগ্নি, আগুন, অনল, বহ্নি।
5. 'আফতাব' শব্দের সমার্থক কোনটি?
a) অর্ণব
b) রাতুল
c) অর্ক
d) জলধি
Answer: অর্ক
6. 'প্রকর্ষ' শব্দের সমার্থক শব্দ -
a) উৎকর্ষতা
b) অপকর্ষ
c) উৎকর্ষ
d) অপকর্ষতা
Answer: উৎকর্ষ
7. 'অনীক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
a) সূর্য
b) সমুদ্র
c) যুদ্ধক্ষেত্র
d) সৈনিক
Answer: সৈনিক
Explanation: 'অনীক' শব্দের অর্থ হলো : সৈনিক, সৈন্যদল।
8. 'উপরোধ' শব্দের অর্থ কি?
a) প্রতিরোধ
b) উপস্থাপন
c) অনুরোধ
d) উপযোগী
Answer: অনুরোধ
Explanation: 'উপরোধ' শব্দের অর্থ বিশেষ অনুরোধ, সুপারিশ, খাতির।
9. 'বামেতর' শব্দটির অর্থ-
a) বামচোখ
b) ডান
c) ইতর
d) বাম দিক
Answer: ডান
Explanation: 'বামেতর' অর্থ ডান, ডাহিন, দক্ষিণ।
10. 'বিরাগী' শব্দের অর্থ কী?
a) উদাসীন
b) প্রতিকূল
c) রাগহীন
d) বিশেষভাবে রুষ্ট
Answer: উদাসীন
Explanation: 'বিরাগী' অর্থ বিরাগযুক্ত, উদাসীন, নিস্পৃহ বা বিরক্ত।
11. 'ছার' শব্দের সমার্থক শব্দ কোনটি?
a) অধম
b) পোকা বিশেষ
c) ত্যাগ
d) প্রহর
Answer: অধম
Explanation: ছার অর্থ অধম, হীন, তুচ্ছ বা নগণ্য লোক।
12. 'অহি' শব্দের সমার্থক শব্দ কোনটি?
a) আগুন
b) জল
c) গিরি
d) সাপ
Answer: সাপ
13. 'বিহগ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
a) প্রসূন
b) খগ
c) পাখি
d) খেচর
Answer: প্রসূন
Explanation: প্রসূন এর সমার্থক শব্দ কুসুম, ফুল, পুষ্প।
Read More:
14. 'বায়স' শব্দের অর্থ -
a) কোকিল
b) বায়বীয়
c) কাক
d) কোনোটিই নয়
Answer: কাক
15. 'নধর' শব্দের সমার্থক কোনটি?
a) শক্তিধর
b) তাজা
c) অলস
d) নফর
Answer: তাজা
Explanation: নধর অর্থ গোলগাল, সুডৌল,তাজা, সতেজ, সুপুষ্ট।
16. 'সমুদ্র' এর সমার্থক শব্দ কোনটি?
a) রদনী
b) অর্ণব
c) কলত্র
d) আপ্লব
Answer: অর্ণব
Explanation: রদনী অর্থ হস্তী,দন্তী। কলত্র এর অর্থ পত্নী, ভার্যা। আপ্লব অর্থ কন্যা।
17. 'জল' শব্দের সমার্থক শব্দ -
a) সর্বশুচি
b) ওদন
c) উদক
d) বারিদ
Answer: উদক
18. 'খক্ষ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
a) অসি
b) ভল্ল
c) কৃপাণ
d) তরবারি
Answer: ভল্ল
Explanation: ভল্ল অর্থ বর্শাজাতীয় দেশজ ক্ষেপণাস্ত্র।
19. 'সওগাত' শব্দের অর্থ -
a) উপহার
b) তিরস্কার
c) শেষ চাঁদ
d) মেঘ
Answer: উপহার
20. 'আপণ' শব্দটির অর্থ কি?
a) একান্ত
b) নিজস্ব
c) দোকান
d) অহং
Answer: দোকান
Explanation: আপন অর্থ নিজস্ব বা অহং।
21. প্রতিশব্দ নয়-
a) বলাহক
b) জীমূত
c) বারিদ
d) উদক
Answer: উদক
Explanation: বলাহক, বারিদ, জীমূত হলো মেঘ শব্দের সমার্থক। উদক এর অর্থ হলো পানি, বারি, নীর।।
22. 'নদী' শব্দের সমার্থক নয় কোনটি?
a) গাঙ
b) তরঙ্গিণী
c) শৈবলিনী
d) পাটনি
Answer: পাটনি
Explanation: খেয়া পার করে যে-পাটনি।
23. 'শশাঙ্ক' এর সমার্থক শব্দ কোনটি?
a) সমুদ্র
b) সূর্য
c) সৈকত
d) চাঁদ
Answer: চাঁদ
24. 'সম্পৃক্ত' শব্দটির অর্থ-
a) সংযুক্ত
b) আঁটবাঁধা
c) অন্তর্ভুক্ত
d) দুই বা অধিকের মিলন
Answer: সংযুক্ত
25. 'রাজা' শব্দের সমার্থক শব্দ কোনটি?
a) নরেন্দ্র
b) জমিদার
c) মহেন্দ্র
d) সফেদ
Answer: নরেন্দ্র