1. 'মৃত্তিকা দিয়ে তৈরি ' কথাটি সংকোচন করলে হবে-
a) তন্ময়
b) মন্ময়
c) মৃন্ময়
d) চিন্ময়
Answer: মৃন্ময়
Explanation: "মৃত্তিকা দিয়ে তৈরি" এর এক কথায় প্রকাশ হলো মৃন্ময় এবং এর অর্থ হলো মাটি বা মৃত্তিকা থেকে সৃষ্ট কোনো কিছু, যা প্রাকৃতিক উপাদান যেমন শিলা, খনিজ এবং জৈব পদার্থ মিশে তৈরি হয়।
2. 'জিজীবিষা' শব্দটির অর্থ কি?
a) জীবন নাশের ইচ্ছা
b) বেঁচে থাকার ইচ্ছা
c) জীবনকে জানার ইচ্ছা
d) যুদ্ধ করিবার ইচ্ছা
Answer: বেঁচে থাকার ইচ্ছা
Explanation: জিজীবিষা শব্দের অর্থ হলো বেঁচে থাকার তীব্র ইচ্ছা বা আকাঙ্ক্ষা।
3. যা ভবিষ্যতে ঘটবে-
a) ভবিষ্যৎ
b) ভবিতব্য
c) ভবিষ্য
d) অভব্য
Answer: ভবিতব্য
Explanation: যা ভবিষ্যতে ঘটবে - ভবিতব্য। ভবিতব্য শব্দটি একটি বিশেষণ পদ। প্রদত্ত শব্দটির অর্থ - অনিবার্য, অবধারিত, অবশ্যম্ভাবী, অবশ্যঘটনীয়, নিশ্চিত। প্রদত্ত শব্দটি দ্বারা যা ভবিষ্যতে অবশ্যই ঘটবে সেটাকে বোঝায়।
4. যিনি ন্যায়শাস্ত্র জানেন-
a) ন্যায়বাগীশ
b) নৈয়ায়িক
c) ন্যায়পাল
d) ন্যায়ঋদ্ধ
Answer: নৈয়ায়িক
Explanation: 'যিনি ন্যায়শাস্ত্র জানেন' এর এককথায় প্রকাশিত রূপ হলো যিনি ন্যায়শাস্ত্র জানেন = নৈয়ায়িক। ন্যায়শাস্ত্রে সুপণ্ডিত = ন্যায়বাগীশ।
5. অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়-
a) বেতসবৃত্তি
b) পতঙ্গবৃত্তি
c) জলৈাকাবৃত্তি
d) কুম্ভিলকবৃত্তি
Answer: কুম্ভিলকবৃত্তি
Explanation: কুম্ভিলকবৃত্তি - অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় । পতঙ্গবৃত্তি - পতঙ্গের মতো আগুনে ঝাঁপ দেওয়া; বিপদ না বুঝে মনোহর কিন্তু বিপজ্জনক বস্তুর মোহে ধাবিত হয়ে আত্মনাশ করা। বেতসবৃত্তি - বেতসলতার ন্যায় নমনশীলতা, বেতসলতা যেমন জলস্রোতে নত হয় সেরূপ অল্পেই নতিস্বীকার।
6. নষ্ট হওয়া স্বভাব যার-
a) নিদাঘ
b) নশ্বর
c) অবিনশ্বর
d) চিরস্থায়ী
Answer: নশ্বর
Explanation: 'নষ্ট হওয়ার স্বভাব যার' - এর এককথায় প্রকাশ হলো নশ্বর বা বিনশ্বর, যার অর্থ नाशশীল, অনিত্য বা অস্থায়ী।
Read More:
7. যে ভূমিতে ফসল জন্মায় না-
a) পতিত
b) অনুর্বর
c) ঊষর
d) বন্ধ্যা
Answer: ঊষর
Explanation: যে জমিতে আবাদ করা হয়নি = পতিত। যে নির্ভরযোগ্য নয় = অনির্ভর। যে নারীর কোনো সন্তান হয়নি = বন্ধ্যা। যে ভূমিতে ফসল জন্মায় না = ঊষর।
8. যা বলা হয়নি-
a) অউক্ত
b) অব্যক্ত
c) অনুক্ত
d) উক্ত
Answer: অনুক্ত
Explanation: যা বলার যোগ্য নয় - অকথ্য যা বলা হয় নি - অনুক্ত মূক শব্দের অর্থ - বোবা, বাকশক্তিহীন। তাই সঠিকঠিক উত্তর - অনুক্ত।
9. রাতের মধ্যভাগ-
a) মাঝরাত্রি
b) মধ্যাহ্ন
c) মহানিশা
d) অমানিশা
Answer: মহানিশা
Explanation: রাত্রির মধ্যভাগ = মহানিশা/মধ্যরাত্রি।
10. যা পূর্বে দেখা যায় নি-
a) অদৃষ্টপূর্ব
b) ভূতপূর্ব
c) অভূতপূর্ব
d) অশ্রুতপূর্ব
Answer: অদৃষ্টপূর্ব
Explanation: "যা পূর্বে দেখা যায়নি" এর জন্য উপযুক্ত বাংলা শব্দ হলো অদৃষ্টপূর্ব, যার অর্থ 'পূর্বে দেখা যায়নি এমন' বা 'যা আগে কখনো দেখা যায়নি'।