1. 'দুর্যোগ' এর সন্ধি বিচ্ছেদ-
a) দূর+যোগ
b) দুর+যোগ
c) দুঃ+যোগ
d) দু+যোগ
Answer: দুঃ+যোগ
2. 'সন্ধান' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ করুন-
a) সম্+ধান
b) সন+ধান
c) সঃ+ধান
d) কোনটাই নয়
Answer: সম্+ধান
3. ‘ভয়’-এর সন্ধি বিচ্ছেদ কি ?
a) ভী+অ
b) ভো+অ
c) ভা+অ
d) ভয়+অ
Answer: ভী+অ
4. নিচের কোনটি ব্যঞ্জন সন্ধি ?
a) ভবন
b) ততোধিক
c) কৃদন্ত
d) তত্ত্ব
Answer: কৃদন্ত
5. 'বৈঠক’ শব্দের সন্ধি-বিচ্ছেদ হচ্ছে-
a) বৈঠ+অক
b) বৈ+ঠক
c) বি+ঠক
d) বৈঠ+ক
Answer: বৈঠ+ক
6. চন্দ্রানন শব্দের সন্ধি বিচ্ছেদ কি ?
a) চন্দ্র + আনন
b) চন্দ্রা + অনন
c) চন্দ্রা + আনন
d) চন্দ্র + অনন
Answer: চন্দ্র + আনন
7. হস্তান্তর শব্দের সন্ধি বিচ্ছেদ কি ?
a) হস্তা + অন্তর
b) হস্ত + অন্তর
c) হস্ত + আন্তর
d) হস্তা + ন্তর
Answer: হস্ত + অন্তর
8. বাগাড়ম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ-
a) বাগ + অম্বর
b) বাগ + আড়ম্বর
c) বাক্ + অম্বর
d) বাক্ + আড়ম্বর
Answer: বাক্ + আড়ম্বর
9. সন্ধিতে কিসের মিলন হয় ?
a) পদের
b) বর্ণের
c) ধ্বনি
d) ধাতুর
Answer: ধ্বনি
10. ‘বর্জন’-এর সন্ধি বিচ্ছেদ কি ?
a) বর+জন
b) ব+অর্জন
c) বৃজ+অন
d) বুজ+অর্জন
Answer: বৃজ+অন